ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং পিরোজপুর–২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন ছারছীনা দরবার শরীফের মাজার জিয়ারত করেছেন।
আজ বিকেলে তারা ছারছীনা দরবার শরীফে পৌঁছে মাজার জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
জিয়ারত শেষে তারা দরবার শরীফের পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। পরবর্তীতে তারা দরবার শরীফে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাগরিবের নামাজ আদায় শেষে দুই সংসদ সদস্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
মাসুদ সিকদার, ঝালকাঠি
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি