পবিত্র ওমরাহ আদায় শেষে দেশে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয়জন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবে’র জেদ্দা থেকে আবহাগামী একটি মহাসড়কে। পরিবারটি ওমরাহ পালন শেষে ফেরার পথে ছিল। যাত্রীবাহী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।
নিহতদের মধ্যে রয়েছেন লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নলচারা এলাকার ব্যাপারী বাড়ির বাসিন্দা মিজান, তার স্ত্রী এবং তাদের তিন মেয়ে। একই গাড়িতে থাকা আরও এক স্বজনও প্রাণ হারান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে।
হজ-উমরাহ শেষে স্বজনদের নিয়ে নিরাপদে ঘরে ফেরার আশা থাকলেও এই দুর্ঘটনায় মুহূর্তেই নিভে গেল কয়েকটি প্রাণ। শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি