Logo
শিরোনাম
নৌকায় তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু নবীনগরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবর্ষণ, আহত ৭ সাদুল্লাপুরে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের বরিশালের দুই এমপির ছারছীনা দরবার শরীফ জিয়ারত, করলেন ইফতারে অংশগ্রহণ নিরঙ্কুশ জয়ের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন ওমরাহ শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: রামগঞ্জের একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬ ছায়া মন্ত্রিসভা কী? কীভাবে গঠিত হয়? কেন এটি গুরুত্বপূর্ণ? সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগ শরীয়তপুরে ডাকাতি মামলার উদ্ধারকৃত ৫২ মোবাইল উধাও, পুলিশের মালখানায় অনিয়মের অভিযোগ রায়গঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা- ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা চালক নিহত, দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত বিএনপি’র সমাবেশস্থল থেকে ৫ কয়েল তাঁরসহ ১৮টি মাইক চুরি নিম্নমানের হাত ধোয়ার বেসিন ধসে সিরাজগঞ্জে দুই শিশুর মৃত্যু জামায়াতে ইসলামী জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হবে। জামায়াতে আমির ডা.শফিকুর রহমান। সিরাজগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক গাইবান্ধায় নাশকতার মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি আটক গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিক গুরুত্বর আহত।

রায়গঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা- ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা চালক নিহত, দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের ষোলমাইল জোর ব্রিজ এলাকায় বুধবার (রাত ১১টার দিকে) একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কার চালক আব্দুল্লাহ (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা অপর দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে পেছন দিক থেকে অপর একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ(৪৫) মারা যান। গাড়িতে থাকা দুই সাবেক সেনা সদস্য মারাত্মকভাবে আহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নিহত আব্দুল্লাহর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে সড়কে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তারা অবিলম্বে স্থানীয় প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের কাছে সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

ওসি ইসমাইল হোসেন আরও বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com