Logo
শিরোনাম
নৌকায় তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে দশম শ্রেণির ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু নবীনগরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে গিয়ে গুলিবর্ষণ, আহত ৭ সাদুল্লাপুরে গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যুর ঘটনায় অজ্ঞাত গ্রামবাসীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের বরিশালের দুই এমপির ছারছীনা দরবার শরীফ জিয়ারত, করলেন ইফতারে অংশগ্রহণ নিরঙ্কুশ জয়ের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন ওমরাহ শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: রামগঞ্জের একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬ ছায়া মন্ত্রিসভা কী? কীভাবে গঠিত হয়? কেন এটি গুরুত্বপূর্ণ? সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগ শরীয়তপুরে ডাকাতি মামলার উদ্ধারকৃত ৫২ মোবাইল উধাও, পুলিশের মালখানায় অনিয়মের অভিযোগ রায়গঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা- ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা চালক নিহত, দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত বিএনপি’র সমাবেশস্থল থেকে ৫ কয়েল তাঁরসহ ১৮টি মাইক চুরি নিম্নমানের হাত ধোয়ার বেসিন ধসে সিরাজগঞ্জে দুই শিশুর মৃত্যু জামায়াতে ইসলামী জয়ী হলে দিনাজপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা হবে। জামায়াতে আমির ডা.শফিকুর রহমান। সিরাজগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক গাইবান্ধায় নাশকতার মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি আটক গাইবান্ধায় র‌্যাব-১৩ এর অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিক গুরুত্বর আহত।

বিএনপি’র সমাবেশস্থল থেকে ৫ কয়েল তাঁরসহ ১৮টি মাইক চুরি

কড়া নিরাপত্তার চাদরে ঢাকা চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকা থেকেও চুরির ঘটনা ঘটেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে স্থাপিত সাউন্ড সিস্টেমের গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার ভোরে মাইক পরীক্ষা করতে গিয়ে তারা দেখতে পান—১৮টি মাইক ইউনিট এবং পাঁচটি কয়েল তার আর নেই। ধারণা করা হচ্ছে, শনিবার গভীর রাত থেকে ভোরের মধ্যে কোনো একসময় এসব মালামাল চুরি করা হয়। চুরি হওয়া সরঞ্জামের বাজারমূল্য আনুমানিক দুই লাখ ১২ হাজার ৫০০ টাকা।

প্রতিষ্ঠানটির এক কর্মী আবদুর রাজ্জাক জানান, জনসমাবেশের জন্য শুক্রবার থেকেই মাঠ ও আশপাশের এলাকায় প্রায় ২০০টি মাইক বসানো হয়েছিল। শনিবার রাতে শেষবারের মতো লাইন চেক করে তারা স্থান ত্যাগ করেন। নিরাপত্তার অংশ হিসেবে রাস্তায় দুজন পাহারাদার থাকলেও সকালে এসে গেটের বাইরে বৈদ্যুতিক খুঁটিতে লাগানো কয়েকটি মাইক আর তার পাওয়া যায়নি। বিষয়টি বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানানো হলে তাদের পরামর্শে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, সমাবেশ ঘিরে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার যৌথ ব্যবস্থাপনায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ড্রোন নজরদারিসহ অস্ত্র, বিস্ফোরক, দাহ্য বস্তু ও ঝুঁকিপূর্ণ সামগ্রী বহনে কড়াকড়ি আরোপ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এমন পরিস্থিতিতেও চুরির ঘটনা ঘটায় পুরো নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় বিশ বছর পর চট্টগ্রামে বড় কোনো রাজনৈতিক সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুরের দিকে তিনি পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে মঞ্চে বক্তব্য দেন। এর আগের দিন শনিবার রাতে তিনি চট্টগ্রামে পৌঁছান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com