সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার বিকাল আনুমানিক চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো রায়হান (৪), পিতা ফরিদুল ইসলাম এবং সুমি (২), পিতা সজিব শেখ। তারা উভয়ই চর শৈলাবাড়ি গ্রামের খোকশাবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বেসিনটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। শিশুরা খেলাধুলার সময় বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয় এবং সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়।
আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি